গানের প্রতিযোগিতায় অংশ নেয়ায় তরুণীকে হত্যার চেষ্টা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৯ মে ২০১৫

টেলিভিশনে মিউজিক শোতে অংশ নেয়ায় ১৯ বছর বয়সী এক তুর্কি তরুণীকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

জানা গেছে, মুতলু কায়া নামের ওই তরুণী রক্ষণশীল হিসেবে পরিচিত তুরস্কের কুর্দিপ্রধান দিয়ারবাকির এলাকার বাসিন্দা। জাতীয় টেলিভিশনে সারাদেশ থেকে শিল্পী খোঁজার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই টেলিফোনে মৃত্যুর হুমকি দেয়া হচ্ছিল তাকে।

মুতলু কায়া আত্মীয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, ইস্তাম্বুলের অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফিরে গেলে ওই তরুণীকে মাথায় গুলি করে পালিয়ে যায় ঘাতক। বাড়ির পেছনের জানালা দিয়ে তার মাথায় গুলি ছোড়া হয়।

প্রসঙ্গত, তুরস্কের জনপ্রিয় ফোক-পপ গায়ক সিবেল ক্যান ট্যালেন্ট সার্চ অনুষ্ঠানে তার মেন্টর ছিলেন।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।