কোরআন পোড়ানোর অভিযোগে নারী হত্যা : ১১ পুলিশের দণ্ড


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৯ মে ২০১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে কোরআন পোড়ানোর অভিযোগে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঠেকাতে ব্যর্থতার দায়ে ১১ পুলিশকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

বিবিসি জানায়, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ের এ মাসের গোঁড়ার দিকে চার জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর আরো আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ফারখুন্দা নামে ২৮ বছরের ওই নারীর মৃত্যু নিয়ে আফগানিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

জানা যায়, কাল্পনিক আশ্বাস দিয়ে নারীদের কাছে তাবিজ বিক্রির অভিযোগ তুললে ওই ফেরিওয়ালা ক্ষেপে যায়। বাকবিতণ্ডার মাঝে, সে হঠাৎ করে ফারখুন্দার বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ তুলে চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে বহু লোক ওই নারীর ওপর ঝাঁপিয়ে পড়ে পেটাতে থাকেন।
 
পরে সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে ফারখুন্দার বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ ছিল কাল্পনিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে ওই তাবিজ বিক্রেতাও রয়েছেন।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।