পর্নোগ্রাফি দেখতে গিয়ে ধরা পড়লেন সাংসদ! (ভিডিও)
একটি দেশের জন্য সংসদ হলো পবিত্র স্থান। সেই সংসদে বসেই কি না পর্নোগ্রাফি দেখা! তাও আবার সেটি দেখেছেন একজন সাংসদ। এমন কান্ডই ঘটালেন ব্রাজিলের এক রাজনীতিবিদ।
সংসদে বসে মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখতে গিয়ে ধরা পড়েছেন তিনি। আর সেটি ধরা পড়েছে টিভি ক্যামেরায়। এ নিয়ে নিন্দার ঝড় বইছে ব্রাজিলে।
জোয়াও রোদ্রিগেজ নামের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এই সদস্য সংসদে পর্নোগ্রাফি দেখার সময় ব্রাজিলের সংবাদ চ্যানেল এসবিটি’র ক্যামেরায় ধরা পড়েন। ব্রাজিলের হাউজ অব কমন্সের সমতুল্য ডেপুটি চেম্বারে নির্বাচনী সংস্কারের উপর আলোচনা চলাকালে এ কাণ্ডটি ঘটান তিনি।
ভিডিও চিত্রতে দেখা যায়, রোদ্রিগেজ অত্যন্ত সতর্কতার সাথে টেবিলের নিচে ফোন রেখে ছবি ও ভিডিও দেখতে থাকেন। কিছুটা অসতর্কতাবশত পাশে ঘিরে থাকা সহকর্মীকে ছবিগুলো দেখাচ্ছিলেন তিনি।
তবে অনলাইনে পর্নো দেখতে গিয়ে ধরা পড়া ব্রিটিশ রাজনীতিবিদদের মত ‘আমি হ্যাক হয়ে গেছিলাম’ এই গতানুগতিক অজুহাত তিনি দেননি। বরং রোদ্রিগেজ বলেন, তিনি অযাচিতভাবে হোয়াটস অ্যাপ থেকে এটি পেয়েছিলেন।
তিনি দাবি করেন, প্রায় একশোর কাছাকাছি হোয়াটস অ্যাপের গ্রুপে থাকায় প্রতিদিনই তাকে অনেক মেসেজ পড়তে হয়। তিনি জানান, মেসেজে আসা এসব অশ্লীল ছবি শুধু মুছেই ক্ষান্ত হন না তিনি। যে এসব পাঠায় তাকে ব্লকও করে দেন।
রোদ্রিগেজ টেলিভিশনে তার পরিস্থিতির ব্যাখ্যাও করেছেন। তিনি জানিয়েছেন, তার ফেসবুক পেজে ভোটারদের সমর্থণমূলক প্রচুর বার্তা আসে।
এলএ