চীন সীমান্তে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র: কার্টার


প্রকাশিত: ০৪:৫২ এএম, ০২ জুন ২০১৫

চীন সীমান্তের কাছে স্টিলথ ড্রেস্টয়ারসহ অত্যাধুনিক অস্ত্র মোতায়নের পরিকল্পনার কথা উন্মোচন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আশ্টোন কার্টার। রোববার সিঙ্গাপুর সফরের সময় কার্টার চীন সীমান্তের কাছে নতুন যে সব অস্ত্র মোতায়নের পরিকল্পনা আমেরিকা করেছে তা প্রকাশ করেছেন বলে দাবি করছে মার্কিন গণমাধ্যম।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, কার্টার দাবি করেছেন এ অঞ্চলে সামরিক সম্পদের দীর্ঘ মেয়াদের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।
 
এ অঞ্চলে আমেরিকার নতুন তৈরি স্টিলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম ৬১০ ফুট দীর্ঘ ডেস্ট্রয়ার জুমওয়াল্টসহ অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করা হবে। পরবর্তী প্রজন্মের অস্ত্র হিসেবে পরিচিত ইলেক্ট্রোম্যাগনেটিক রেইলগান  রয়েছে জুমওয়াল্টে। বারুদের বদলে বিদ্যুৎচৌম্বকীয় শক্তি ব্যবহার করে এ অস্ত্র দিয়ে গোলা ছোঁড়া হয়।
 
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণকে কেন্দ্র করে বেইজিং’এর ওপর চাপ বাড়ানোয় তৎপর হয়ে উঠেছে ওয়াশিংটন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।