বিচারের মুখোমুখি হচ্ছে এইচএসবিসি
ট্রাস্টি হিসেবে যথাযথ দায়িত্ব পালন না করায় বিচারের মুখোমুখি হচ্ছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। রয়টার্স জানিয়েছে, ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার সময় প্রায় ৩৪ বিলিয়ন ডলার লোকসানকারী তিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এইচএসবিসিসহ ২৭১টি ট্রাস্ট্রির বিরুদ্ধে এ মামলা করেছে। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত সোমবার এইচএসবিসি হোল্ডিংসের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে।
ব্যাংক রক, এলিয়েঞ্জ এবং প্যাসিফিক ইনভেস্টমেন্ট নামে এই তিন প্রতিষ্ঠান এমন কিছু ঋণপত্রে বিনিয়োগ করে যেগুলোর বন্ধক হিসেবে ছিল যুক্তরাষ্ট্রের আবাসন।
ম্যানহাটনের জেলা জজ সিরা সিন্ডলিন বলেন, বিনিয়োগকারীরা চুক্তি ভঙ্গের জন্য এবং তথ্য গোপনের জন্য ট্রাস্টিদের কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করতে পারেন।
এএইচ/এমএস