মেক্সিকোয় বিমান বিধ্বস্ত
মেক্সিকোয় ছোট বিমান বিধ্বস্তে পাঁচ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার মেক্সিকো সিটির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি শিল্পনগরীর সংযোগ সড়কে বিধ্বস্ত হয় বিমানটি। খবর এনডিটিভি।
এম৭ এয়ারস্পেস এলপি বিমানটি তার পরীক্ষামূলক ফ্লাইটেই বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে বিধ্বস্তের কারণ জানা যায় নি বলে মেক্সিকোর যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
এএইচ/এমএস