মানবপাচার : অভিযুক্ত থাই জেনারেলের আত্মসমর্পণ
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করলেন থাইল্যান্ডের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মানস কংপান। বুধবার ব্যাংককে ন্যাশনাল পুলিশের সদর দপ্তরে তিনি আত্মসমর্পণ করেন।
সেনাবাহিনীর আইন কর্মকর্তাদের সঙ্গে তিনি ব্যাংকক সময় বেলা ১১টায় পুলিশ প্রধান সমিয়ত পুম্পুনমুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য শংখলার প্রাদেশিক পুলিশ অঞ্চল-৯ এর কার্যালয়ে নেওয়া হয়।
মানবপাচারের সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে মানস কংপানই সর্বোচ্চ পদের কোন কর্মকর্তা। রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
থাই-মালয়েশিয়া সীমান্তবর্তী এলাকা পেনডেং বেসার এলাকার পুলিশের কাছে আত্মসমর্পণের আগে টেলিফোনে তিনি সংবাদকর্মীদের বলেন, ‘আমি আইনের আশ্রয়ে যাচ্ছি। সকল ক্ষেত্রেই আমি কর্মকর্তাদের সহযোগিতা করতে চাই। আদালত কী সিদ্ধান্ত দিল সে বিষয় নিয়ে আমি মোটেই চিন্তিত নই। আমি আদালতের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।’ এই জেনারেলের বিরুদ্ধে বাংলাদেশ ও মিয়ানমার থেকে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।
আরএস/আরআই