চীনে জাহাজ ডুবি : ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে উদ্ধারের আশা
চীনের ডুবির ঘটনায় জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে। চারশ` জনের বেশি মানুষ নিয়ে জাহাজটি ডুবে যাওয়ার পর রাষ্টীয় গণমাধ্যমে বলা হচ্ছে এখন পর্যন্ত মাত্র ১৪ জনকে উদ্ধার করতে পেরেছে তারা।
কর্মকর্তারা বলছেন, তারা জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখবেন কিন্তু সে আশা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। যদি তাই হয় তাহলে এটা হবে কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে ভয়াবহ জাহাজ ডুবির ঘটনা।
দেশটির যোগাযোগ মন্ত্রী বলছেন, যতক্ষণ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধারের একটু খানি সম্ভাবনা থাকবে ততক্ষণ আমরা একশত ভাগ চেষ্টা চালিয়ে যাবো।
উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ডুবে যায় জাহাজটি। ইস্টার্ন স্টার নামে ওই জাহাজটিতে ৪০৫ জন চীনা যাত্রী, ৫ জন ট্রাভেল এজেন্সি কর্মকর্তা এবং ৪৭ জন নাবিক ছিলেন। তাদের বেশিরভাগ যাত্রীর বয়সই ৫০ থেকে ৮০ বছর ছিলো বলে জানা গেছে।
আরএস/আরআই