ভারতে `গুপ্তচর কবুতর` : পাকিস্তানে হাস্যরস


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৩ জুন ২০১৫

গোয়েন্দাগিরির সন্দেহে একটি কবুতরকে আটক করেছে ভারত -এমন একটি খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে প্রতিবেশি দেশটিকে নিয়ে রীতিমত হাসিতামাশা করছে পাকিস্তানিরা।

ঘটনাটির সূচনা হয় পাকিস্তান সীমান্তের কাছে ভারতের একটি গ্রামে এক কিশোর একটি সাদা রংয়ের কবুতর পায়, যার সাথে পাকিস্তানিদের বহুল ব্যবহৃত ভাষা উর্দুতে লেখা কিছু বার্তা ছিল। এছাড়া কবুতরটির কয়েকটি পালকে কিছু নম্বরও লেখা ছিল। ব্যস, আর যায় কোথায় কবুতর। তাকে নেয়া হয় পুলিশের কাছে।

সাবধানী পুলিশ সঙ্গে সঙ্গে কবুতরটি এক্স-রে করার আদেশ দেয়। এক্স-রে রিপোর্টে যদিও তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কিন্তু পুলিশের খাতায় কবুতরটি নাম উঠে গেছে “সন্দেহভাজন গুপ্তচর” হিসেবে।

এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা রাকেশ কৌশল বলেন, পাকিস্তানি পাখি এখানে আসাটা ব্যতিক্রমী ঘটনা। আগেও আমরা কিছু গুপ্তচর ধরেছি। এলাকাটি স্পর্শকাতর।

ভারত ও পাকিস্তান প্রায়শই একে অন্যের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে থাকে। কিন্তু গুপ্তচরবৃত্তির অভিযোগে পাখি আটকের ঘটনা সীমান্তের দুধারেই বিনোদনের জন্ম দিয়েছে।

এদিকে পাকিস্তানে এ ঘটনার ব্যঙ্গ করে অনেক ছবি তৈরি করে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম সমূহে।-বিবিসি

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।