জেদ্দায় ভারতীয় পাইলট আটক


প্রকাশিত: ০৮:২১ এএম, ০৫ জুন ২০১৫

এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার আটক করেছে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার বিমানটি জেদ্দা বিমানবন্দর থেকে ভারতের কোচি বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। এসময় বিমানটিতে ওই পাইলটসহ মোট ১২ জন ক্রু ছিলেন।

এ ব্যাপারে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এক ক্রুকে আটকের কথা স্বীকার করেছেন। তবে কী কারণে ওই ক্রুকে আটক করা হয়েছে সে কথা তিনি জানাননি।

তিনি বলেন, ওই ক্রু এখনো আটক রয়েছেন। তার আটকের বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। বিমান সংস্থার পক্ষ থেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এয়ার ইন্ডিয়ার ঐ মুখপাত্র। সূত্র : এনডিটিভি

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।