রোজ ভ্যালি কাণ্ডে শ্রেয়াকে তলব


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৫ জুন ২০১৫

রোজ ভ্যালি কাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডির তরফে দাবি করা হয়েছে, রোজ ভ্যালির অ্যাকাউন্ট থেকে ৫০-৬০ লক্ষ টাকা শ্রেয়ার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কী কারণে এই বিপুল পরিমাণ টাকা মন্ত্রীর মেয়ের কাছে পাঠানো হলো তা জানতেই তাকে তলব করা হয়েছ।

শুক্রবার দুপুরে তাকে ইডি দফতরে ডেকে পাঠানো হলেও তিনি আসেননি। পরে পাঠানো হয় আইনজীবীকে।

এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও, শ্রেয়ার ঘনিষ্ঠ মহলের দাবি, রোজ ভ্যালির একটি অফিসে ইন্টিরিয়ার ডিজাইন করার জন্য টাকা নিয়েছিলেন তিনি। এ বিষয়ে যাবতীয় তথ্যও রয়েছে তার কাছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।