মালয়েশিয়ায় মাউন্ট কিনাবালুতে ভূমিকম্পে ১১ জনের প্রাণহানি
মালয়েশিয়ার মাউন্ট কিনাবালুতে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গে অপর আটজন নিখোঁজ রয়েছে। শনিবার সরকারি কর্মকর্তা সূত্র একথা জানায়।
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের পর্যটনমন্ত্রী মাজিদি মানজুন তার টুইটার বার্তায় বলেন, ‘দুপুরের দিকে (বাংলাদেশ সময় সকাল ১১টা) ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। ভূমিকম্পের ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছে।’
জনপ্রিয় এ পার্বত্য অঞ্চলের কাছে শুক্রবার ভোরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এতে সেখানে বড় ধরণের ভূমিধসের ঘটনা ঘটে।
এদিকে শনিবার মালয়েশিয়ার উদ্ধারকর্মীরা ১৩৭ পর্বতারোহীকে নিরাপদে এ পর্বতশৃঙ্গ থেকে উদ্ধার করেছে। তারা সেখানে ১৮ ঘণ্টা ধরে আটকা ছিলেন।
একে/আরআই/এসআরজে