মিসরে রাস্তার পাশে পেতে রাখা বোমায় পুলিশ নিহত


প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৭ জুন ২০১৫

মিসরের নর্থ সিনাইয়ের প্রাদেশিক রাজধানী আল আরিশে বুধবার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে এক পুলিশ নিহত হয়েছে। প্রদেশটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র অনুগতদের শক্ত ঘাঁটি।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, পুলিশের একটি সাঁজোয়া যান ঘটনাস্থল অতিক্রম করার সঙ্গে সঙ্গেই দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই পুলিশ সদস্য নিহত হন। একই ঘটনায় আরো চার পুলিশ সদস্যও আহত হয়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।