ঈদের দাওয়াতে সবচেয়ে দ্রুত তৈরি হবে যে ডেজার্ট

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৮ মার্চ ২০২৬
খুব অল্প সময়ে সহজেই ঘরে তৈরি করা যায় এই রাজকীয় মিষ্টি। ছবি/এআই দিয়ে বানানো

ঈদ মানেই নানা ধরনের মিষ্টি খাবারের আয়োজন। সেমাইয়ের পাশাপাশি একটু ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে শাহী টুকরা হতে পারে দারুণ একটি পছন্দ।

মচমচে পাউরুটি, ঘন দুধ আর বাদামের মিশ্রণে তৈরি এই ডেজার্টটি স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনি দেখতে আকর্ষণীয়। সেই সঙ্গে খুব অল্প সময়ে সহজেই ঘরে তৈরি করা যায় এই রাজকীয় মিষ্টি। রইলো রেসিপি

উপকরণ

১. পাউরুটি ৬-৮টি স্লাইস
২. দুধ ১ লিটার
৩. চিনি আধা কাপ
৪. ঘি বা তেল ভাজার জন্য
৫. এলাচ গুঁড়া সামান্য
৬. কিসমিস ২ টেবিল চামচ
৭. কাজু বাদাম কুচি ২ টেবিল চামচ
৮. পেস্তা কুচি

প্রস্তুত প্রণালী

প্রথমে পাউরুটির চারপাশের বাদামী অংশ কেটে নিয়ে ত্রিভুজ বা পছন্দমতো আকারে কেটে নিন। এরপর কড়াইয়ে ঘি বা তেল গরম করে পাউরুটিগুলো হালকা বাদামি ও মচমচে করে ভেজে তুলে রাখুন।

অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে অল্প আঁচে নেড়ে ঘন করে নিন। দুধ কিছুটা কমে এলে এতে চিনি ও এলাচ গুঁড়া মিশিয়ে দিন।

এবার একটি পরিবেশন পাত্রে ভাজা পাউরুটি সাজিয়ে তার ওপর গরম দুধ ঢেলে দিন। কয়েক মিনিট রেখে দিন, যাতে পাউরুটি দুধ শুষে নরম হয়ে যায়।

শেষে ওপর থেকে কিসমিস, কাজু ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেলো সুস্বাদু শাহী টুকরা। গরম বা ঠান্ডা - দুইভাবেই পরিবেশন করতে পারেন।

এএমপি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।