শরীর সতেজ রাখতে রাতে খান সবজির স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৫ মার্চ ২০২৬
এ সময় ইফতার বা রাতের খাবারে গরম সবজি স্যুপ হতে পারে দারুণ একটি বিকল্প। ছবি/এআই দিয়ে বানানো

রমজান মাস শেষের দিকে এলে অনেকের শরীরেই কিছুটা ক্লান্তি ও পানিশূন্যতা দেখা দিতে পারে। সারাদিন রোজা রাখার পর তাই শরীরকে সতেজ রাখতে দরকার হালকা ও পুষ্টিকর খাবার।

এ সময় ইফতার বা রাতের খাবারে গরম সবজি স্যুপ হতে পারে দারুণ একটি বিকল্প। এতে একসঙ্গে পাওয়া যায় বিভিন্ন সবজির পুষ্টিগুণ, আবার হজমেও বেশ সহজ। খুব কম উপকরণেই ঘরে তৈরি করা যায় সুস্বাদু মিক্সড ভেজিটেবল স্যুপ।

উপকরণ

১. টমেটো, গাজর, সবুজ মটর ও বিনস মোট ৩ কাপ
২. লবণ স্বাদমতো
৩. জিরা গুঁড়া আধা চা চামচ
৪. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৫. তেল ১ চা চামচ
৬. পানি - ২ কাপ
৭. ধনেপাতা কুচি পরিমাণমতো
৮. কারি পাতা

শরীর সতেজ রাখতে রাতে খান সবজির স্যুপ

প্রস্তুত প্রণালী

প্রথমে টমেটো, গাজর, সবুজ মটর ও বিনস ছোট ছোট করে কেটে নিন। এরপর একটি প্রেসার কুকারে সব সবজি দিয়ে তাতে দুই কাপ পানি যোগ করুন। ঢেকে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিন।

সবজি সিদ্ধ হয়ে গেলে সেগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে মসৃণ মিশ্রণ তৈরি করুন।

এবার একটি প্যানে এক চা চামচ তেল গরম করুন। এতে কারি পাতা দিন। তারপর স্যুপের মিশ্রণটি ঢেলে দিন। এরপর স্বাদমতো লবণ, জিরা গুঁড়া ও গোলমরিচ গুঁড়া যোগ করে কয়েক মিনিট নেড়ে নিন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

ব্যাস, তৈরি হয়ে গেলো পুষ্টিকর মিক্সড ভেজিটেবল স্যুপ। গরম গরম পরিবেশন করুন ইফতারের টেবিলে।

এএমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।