ঈদের সকালে সতেজ দেখাতে যেভাবে সাজবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদ মানেই আনন্দ এবং বিশেষ মুহূর্তগুলো সুন্দরভাবে উদযাপন করার সুযোগ। এই দিনে সবাই চায় নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। তবে সকালের সময় সাধারণত ব্যস্ত থাকে। রান্না, অতিথি আপ্যায়ন এবং ঘর গোছানো-সবকিছু মিলিয়ে সকাল খুব দ্রুত কেটে যায়। এই ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছু সময় বের করা গুরুত্বপূর্ণ। ঠিকভাবে সাজ-পোশাক এবং হালকা মেকআপ নির্বাচন করলে পুরো দিনটি আরো আত্মবিশ্বাসী ও সতেজভাবে কাটানো সম্ভব।

আরামদায়ক পোশাক
ঈদের সকালের সাজের ক্ষেত্রে আরাম দিকে নজর দিতে হবে। সকালের ব্যস্ততার মধ্যে এমন পোশাক সালোয়ার-কামিজ হতে পারে আরামদায়ক এবং সহজে চলাফেরার উপযোগী।

একটু উজ্জ্বল রঙের পোশাক চেহারায় সতেজতা আনে এবং সকাল থেকেই আনন্দময় অনুভূতি সৃষ্টি করে। যদি কেউ চায়, তবে জিনস এবং হালকা টপস বা কুর্তিও পরতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে মেকআপের ধরণ হালকা রাখা ভালো, যাতে দিনের শুরু থেকেই প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে।

jago

মেকআপে প্রাকৃতিক ছোঁয়া
ঈদের দিন সকালে হালকা সাজই বেশি মানানসই। তাই বেস হিসেবে কেবল বিবি ক্রিম বা হালকা ফেস পাউডার ব্যবহার করাই যথেষ্ট। চাইলে বেজ হিসেবে হালকা ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। চোখে হালকা ন্যুড লুক জন্য আইলাইনার বা হালকা কাজল ব্যবহার করলে আরো ভালো দেখাবে। ঠোঁটের জন্য হালকা লিপগ্লস বা ন্যুড শেডের লিপস্টিক সকালেও যথেষ্ট মানানসই। যারা একটু উজ্জ্বলতা চান, তারা চোখের ওপর এবং নিচে উজ্জ্বল গোলাপি আইশ্যাডো ব্যবহার করতে পারেন। ঠোঁটেও একই রঙের শেড ব্যবহার করলে পুরো চেহারায় সামঞ্জস্য এবং প্রাণবন্ত ভাব আসবে।

চুল যেভাবে রাখবেন
সকালের কাজের মাঝে চুলকে গুছিয়ে বা পেছনের দিকে আঁটসাঁটভাবে বেঁধে রাখতে পারেন। গোসল সেরে খোলা চুল রাখেন, তবে স্ট্রেইট করে আয়রন করলে আরও সুন্দর দেখাবে। চুলের নিচের অংশে হালকা কোঁকড়া রাখতে পারেন। এছাড়া চুলের পেছনের অংশে ফিতা দিয়ে নকশা করলে সাজে ভিন্নতা আসে এবং এটি দেখতেও আরও আকর্ষণীয় লাগে।

এই সাজ সকাল থেকেই আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং দিনের প্রতিটি মুহূর্তকে সতেজভাবে উপভোগ করতে সাহায্য করে। ছোটখাটো সাজ এবং প্রাকৃতিক মেকআপ চেহারায় ভিন্ন মাত্রা যোগ করে এবং সকালের ব্যস্ততার মাঝেও আপনি সতেজ ও সুন্দর দেখাতে সক্ষম হন।

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।