যেমন ছিল তারকাদের ঈদ লুক
ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর তারকাদের ঝলমলে উপস্থিতি। প্রতি বছরই এই উৎসবকে ঘিরে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন প্রিয় তারকারা। কে কী পরলেন, কেমন সাজে ধরা দিলেন, সেটাই যেন আলোচনার মূল বিষয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে নানা রঙে রাঙানো ঈদ লুকে নজর কেড়েছেন তারকারা। কারও সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া, আবার কারও লুকে ফুটে উঠেছে গ্ল্যামারের ঝলক সব মিলিয়ে এবারের ঈদ ফ্যাশনে ছিল বৈচিত্র্যের দারুণ সমাহার।
বরাবরের মতো পছন্দের জামদানি শাড়িতে সেজেছেন অভিনেত্রী রুনা খান। সঙ্গে কানে পরেছেন ঝুমকা, কপালে টিপ, হাতে মেহেদী আর আংটি। সব মিলিয়ে সাধারণ সাজেই অসাধারণ লাগছিল তাকে।
এবার দেশের বাইরে ঈদ করেছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। ফ্লোরাল কারুকাজ করা কালো কুর্তা পাজামা, হাতে সোনালী চেইনের ঘড়ি, দুই কানে গোল্ডেন হুপ আর চোখে কালো সানগ্লাস পড়েছেন তিনি।
নুসরাত ফারিয়ার লুক নিয়ে আলাদা করে কিছু বলার নেই। জমকালো আইভরি গোল্ড লেহেঙ্গার আবেদন ছড়াচ্ছেন এই নায়িকা। তবে আলাদাভাবে নজর কেড়েছে তার কেপ স্টাইলের ডিপনেক ব্লাউজ ও সবুজ পাথরের ভারী জুয়েলারি।
অফ-হোয়াইট ও পিঙ্ক রঙের ফ্লোরাল নকশার সালোয়ার-কামিজে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন বর্ষা। বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর কাজল-কালো চোখ ও কানে পড়া অক্সিডাইজড ম্যাচিং ঝুমকা।
ঈদে ম্যারুন রঙের সালোয়ার কামিজ পরেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তার সাজে বিশেষভাবে নজর কেড়েছে কাশ্মীরি স্টাইলের লম্বা ড্যাংলার ঝুমকা।
ঈদে একদম সাধারণ সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সাদা সালোয়ার কামিজের সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল সাজ। চোখে আইলাইনার, ঠোঁটে গোলাপি লিপকালার, কপালে ছোট্ট সাদা স্টোনের টিপ আর চুলগুলো সফট ওয়েভ স্টাইলে ছেড়ে রেখেছেন তিনি।
আবহওয়ার সঙ্গে মিলিয়ে সুতি পোশাকেই ভরসা রেখেছেন অভিনেত্রী ভাবনা। গোলাপি-সাদা স্লিভলেস আনারকলি, মিনিমাল জুয়েলারি ও সাজে বেশ স্নিগ্ধ লাগছে অভিনেত্রীকে।
বেবি পিঙ্ক সালোয়ার কামিজ, খোলা চুল, হাত ভর্তি মেহেদি আর মিনিমাল সাজে অপরূপ লাগছে অভিনেত্রী কেয়া পায়েলকে।
লাল পোশাকে অপরূপ অভিনেত্রী মুমতাহিনা টয়া। তার মিনিমাল সাজ, খোলা চুল আর স্নিগ্ধ হাসি যেন চোখের পলকেই সবার হৃদয় কেড়ে নিতে পারে।
একেবারেই সাদাসিধে রূপে সবার মন কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ঈদের দিনে বেবি পিঙ্ক কুর্তি ও সাদা পালাজোতেই প্রানবন্ত ছিলেন তিনি।
জেএস/