ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬

ঈদ সামনে রেখে ছুটির প্রথম দিনে রাজধানী ছেড়ে গ্রামের পথে মানুষের যাত্রা শুরু হয়েছে। এতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। তবে এখনো বড় ধরনের যানজট না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ধীরগতির সৃষ্টি হয়েছে। বিকেলের দিকে দ্বিতীয় ধাপে পোশাক কারখানাগুলো ছুটি হলে মহাসড়কে যাত্রীসংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল পর্যন্ত মহাসড়কে যানজট নেই। এতে স্বস্তিতেই ঘরে ফিরছেন যাত্রীরা।

ছুটির সুযোগে আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই রাজধানী থেকে উত্তরবঙ্গ ও ময়মনসিংহমুখী যানবাহনের চাপ বাড়তে দেখা যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। বিশেষ করে রাজধানীর আব্দুল্লাহপুর, টঙ্গী, ভোগড়া, চন্দনা চৌরাস্তা, চন্দ্রা ও মাওনা এলাকার বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।

যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে ভাড়া বাড়ানো হয়েছে। মহাসড়কে ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু স্থানে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ কাজ করছে। কোথাও যানজট তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ বিশেষ প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় মহানগর পুলিশের প্রায় এক হাজার সদস্য এবং জেলা পুলিশের ৮৫৯ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছে হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা। বিশেষ ব্যবস্থা হিসাবে যাত্রাপথে কোনো যানবাহন নষ্ট হলে যানজট নিরসনে দ্রুত অপসারণের জন্য ৯টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চান্দনা চৌরাস্তার উড়ালসড়ক চালু থাকায় এবার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ অনেক কম থাকবে বলে আশা করা হচ্ছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে আট শতাধিক পুলিশ সদস্য ট্রাফিক ডিউটিতে থাকবেন। বিশেষ করে কালীগঞ্জের বিশ্বরোড এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, নাড়ির টানে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা হাইওয়ে ও শিল্প পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছি।

তিনি আরও বলেন, পোশাক শ্রমিকরা যেন ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়িতে যেতে পারেন ও মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সেই বিষয়টি বিবেচনায় রেখেই কারখানাগুলোকে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত্রতত্র যাত্রী উঠানো ও অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, বিগত বছরের চেয়ে এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক হবে।

মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম

টাইমলাইন

  1. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  2. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  3. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  4. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  5. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  6. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  7. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  8. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  9. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  10. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  11. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  12. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  13. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  14. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  15. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  16. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  17. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  18. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  19. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  20. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  21. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  22. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  23. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  24. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  25. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  26. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  27. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  28. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  29. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  30. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  31. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  32. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  33. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  34. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  35. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  36. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  37. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  38. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  39. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  40. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  41. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  42. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  43. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  44. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  45. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  46. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  47. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  48. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা