ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৭টি শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) গত ১৭ মার্চ থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২০৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৩২ শিশু এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৩ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হামের উপসর্গ নিয়ে এলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রতিদিনের সংগ্রহ করা নমুনা প্রতিদিনই পাঠানো হয়। ঢাকা থেকে ফলাফল পাওয়া যায় ৪৮ ঘণ্টার মধ্যে। সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছরের রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছরের শিশুর সংখ্যা বেশি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ফেব্রুয়ারি থেকে একজন বা দুজন করে হামের লক্ষণ নিয়ে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এমএস
টাইমলাইন
- ০২:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি
- ০২:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক
- ০২:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী
- ০২:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
- ০১:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ দেশজুড়ে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান, প্রাধান্য ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা
- ১২:৩৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
- ১২:৩১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৪২ শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা
- ১১:২৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
- ০৯:৩১ এএম, ০৪ এপ্রিল ২০২৬ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ০৩:২৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে দুই বছরের শিশুর মৃত্যু
- ০৩:১৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
- ০২:৪৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু
- ০৯:০৯ পিএম, ০২ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
- ০৩:২৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬ ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ২৬ জন ভর্তি
- ০৩:১৮ পিএম, ০২ এপ্রিল ২০২৬ গাইবান্ধায় হামের রোগী ৯ শিশু, হাসপাতালে ভর্তি ৩
- ০১:০৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম আক্রান্ত শিশুর মৃত্যু
- ১০:০২ এএম, ০২ এপ্রিল ২০২৬ নবজাতকের হাম আতঙ্ক, যা করবেন অভিভাবক
- ০৮:৫৫ পিএম, ০১ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন রোগী ১৮
- ০৭:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬ রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন
- ০৫:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
- ০৫:৩৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
- ০৩:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
- ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
- ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
- ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
- ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
- ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
- ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
- ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
- ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
- ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
- ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
- ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
- ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
- ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
- ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
- ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
- ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
- ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
- ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
- ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
- ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
- ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
- ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
- ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
- ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়