ভিডিও ENG
  1. Home/
  2. স্বাস্থ্য

অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

অতীতের ভুল খুঁজে কাউকে শাস্তি দেওয়ার চেয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে মানুষের জীবন বাঁচানোই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে আমাদের লাভ নেই। আমরা কাজ করতে চাই।
 
শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভা কক্ষে জরুরি হাম-রুবেলা টিকা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারে সরকার কাজ করছে।
 
অতীতে টিকাদানের হার কমে আসার বিষয়ে তদন্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে।
 
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। এই ক্যাম্পেইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে।
 
শিশু হাসপাতালের আইসিইউ সংকট নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বিদ্যমান আইসিইউ সক্ষমতা চাপের মুখে পড়েছে। আইসিইউ বেড বাড়ানো সহজ নয়, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
 
তিনি বলেন, যেসব রোগীর আইসিইউ প্রয়োজন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
হাম-রুবেলা টিকা কর্মসূচিতে ২০২৩ সালে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। ২০২৪ সালে ৯৭ শতাংশ এবং ২০২৫ সালে ৯২ দশমিক ৭৩ শতাংশ সফলতা ছিল তৎকালীন সরকারের। টিকাদান কর্মীরা নানা সময়ে তাদের দাবি নিয়ে আন্দোলন করে কর্মবিরতি করেন।
 
এসইউজে/ইএ

টাইমলাইন

  1. ০২:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি
  2. ০২:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক
  3. ০২:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী
  4. ০২:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
  5. ০১:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ দেশজুড়ে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান, প্রাধান্য ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা
  6. ১২:৩৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
  7. ১২:৩১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৪২ শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা
  8. ১১:২৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
  9. ০৯:৩১ এএম, ০৪ এপ্রিল ২০২৬ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
  10. ০৩:২৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে দুই বছরের শিশুর মৃত্যু
  11. ০৩:১৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  12. ০২:৪৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু
  13. ০৯:০৯ পিএম, ০২ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
  14. ০৩:২৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬ ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ২৬ জন ভর্তি
  15. ০৩:১৮ পিএম, ০২ এপ্রিল ২০২৬ গাইবান্ধায় হামের রোগী ৯ শিশু, হাসপাতালে ভর্তি ৩
  16. ০১:০৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম আক্রান্ত শিশুর মৃত্যু
  17. ১০:০২ এএম, ০২ এপ্রিল ২০২৬ নবজাতকের হাম আতঙ্ক, যা করবেন অভিভাবক
  18. ০৮:৫৫ পিএম, ০১ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন রোগী ১৮
  19. ০৭:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬ রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন
  20. ০৫:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
  21. ০৫:৩৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
  22. ০৩:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
  23. ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
  24. ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
  25. ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
  26. ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
  27. ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
  28. ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
  29. ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
  30. ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
  31. ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
  32. ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
  33. ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
  34. ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
  35. ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
  36. ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
  37. ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
  38. ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
  39. ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
  40. ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
  41. ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
  42. ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
  43. ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
  44. ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
  45. ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
  46. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
  47. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
  48. ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
  49. ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
  50. ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
  51. ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
  52. ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
  53. ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়