বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
বিয়েবাড়িতে আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন কনে। তাই বিয়ের দিন প্রতিটি কনে চান নিজেকে আরও সুন্দর ও নজরকাড়া করে তুলতে। শাড়ি, লেহেঙ্গা কিংবা গাউন-কোন পোশাকে নিজেকে সবচেয়ে মানাবে, তা নিয়ে চলে বিস্তর পরিকল্পনা। কিন্তু এত কিছুর মাঝেও একটি বিষয় আলাদা করে গুরুত্ব পাওয়ার দাবি রাখে, আর তা হলো চুলের যত্ন। কারণ চুলের সাজ ঠিকঠাক না হলে পুরো সাজপোশাকই যেন ম্লান হয়ে যায়।
নিজের বিশেষ দিনে চুল যেন থাকে ঝলমলে ও প্রাণবন্ত-সেজন্য যত্ন নেওয়া শুরু করতে হবে বিয়ের অনেক আগেই।
বিয়ের আগে চুল প্রস্তুত করবেন যেভাবে
চুলের গুণাগুণ ভালো হলেই যে আলাদা যত্নের প্রয়োজন নেই-এমন ভাবা ভুল। বিয়ের অনুষ্ঠানগুলোতে চুলের ওপর দিয়ে বড় ধকল যায়। তাই আগে থেকেই চুলকে প্রস্তুত করে রাখা জরুরি।
চুল কাটতে চাইলে বিয়ের অন্তত দুই মাস আগে কাটাই ভালো। সম্ভব না হলে এক মাস আগে কাটুন। এতে চুলের কাট চেহারার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পায়।
চুলে রং করাতে চাইলে অন্তত ২০ দিন সময় হাতে রেখে করুন। নতুন রং চেহারার সঙ্গে মানাতে কিছুটা সময় লাগে। রং পছন্দ না হলে বা সামান্য পরিবর্তনের প্রয়োজন হলে এই সময়টুকু খুব কাজে আসে।

নিয়মিত তেল ও প্যাকের যত্ন
চুলে সপ্তাহে দুই থেকে তিন দিন হালকা গরম তেল দিয়ে ম্যাসাজ করুন। আমন্ড, নারিকেল অরগান অয়েল চুল গভীরভাবে কন্ডিশন করতে সাহায্য করে। তেল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের বৃদ্ধি ভালো হয়। চুলের প্যাক হিসেবে টকদই, পাকা কলা, মধু ও আমলা মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে চুলে রং করা থাকলে আমলা ব্যবহার না করাই ভালো। এই প্যাক চুলের গোড়া মজবুত করে, চুল নরম ও ঝলমলে রাখে।
চুলে সপ্তাহে তিন দিন তেল গরম করে ম্যাসাজ করুন। আমন্ড, নারকেল বা আরগান অয়েল চুল গভীরভাবে কন্ডিশন করতে সাহায্য করে। তেল দিয়ে নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে, চুলের বৃদ্ধি হয়। সপ্তাহে অন্তত ১/২ বার তেল ব্যবহার করুন।

চুল ধোয়ার সঠিক নিয়ম
শীতকালে অনেকেই চুলে গরম পানি ব্যবহার করেন। এতে চুলের আগা ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। তাই প্রথমে ঠান্ডা পানি দিয়ে চুল ভিজিয়ে নিন, এরপর হালকা গরম পানি ব্যবহার করুন।
শ্যাম্পু করার পর সাদা ভিনেগার পুরো চুলে লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে ফেললে চুলের স্বাস্থ্য ভালো থাকে ও উজ্জ্বলতা বাড়ে। প্রতিদিন চুল ধোয়া হলেও দিনের মাঝে ঘন ঘন চুল ধোয়া উচিত নয়। এতে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে চুল শুষ্ক ও ফ্রিজি হয়ে যেতে পারে। সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলেই যথেষ্ট।
জরুরি টিপস
চুলে ঘন ঘন হাইলাইট বা ব্লো ড্রাই করা থেকে বিরত থাকুন। পনিটেল বা টপনট বাঁধলেও খুব শক্ত করে বাঁধবেন না-এতে চুলের গোড়া দুর্বল হয় এবং চুল ঝরে যেতে পারে। চুলসাজানোর সময় ভারী ক্লিপ, কাঁটা বা গয়না
ব্যবহারের আগে দেখে নিন, এতে চুলের ক্ষতি হচ্ছে কি না। হেয়ার জেল, ওয়াক্স, স্প্রে বা মুজের মতো প্রসাধনীও অতিরিক্ত ব্যবহার না করাই ভালো, কারণ এগুলোতে থাকা রাসায়নিক চুলের ক্ষতি করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
আরও পড়ুন:
বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে
ফেলে দেওয়া চা-কফিতে চুলের যত্ন
এসএকেওয়াই/
টাইমলাইন
- ০৩:১৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ডেস্টিনেশন ওয়েডিং কেন এত জনপ্রিয় হয়ে উঠছে
- ০৩:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ কম খরচে বিয়ে: যেখানে ভালোবাসাই একমাত্র আয়োজন
- ০২:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে
- ০৪:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ ২৫ বছরেও অবিবাহিত, দারুচিনি গুঁড়া ছিটাবে আপনার বন্ধুরা
- ০২:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর
- ১২:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ বিয়েতে পুরুষত্বের প্রমাণ দিতে সহ্য করতে হয় চাবুকের আঘাত
- ০২:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বকের যত্নে অলিভ অয়েল
- ১২:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ হাসি নিষিদ্ধ যে বিয়েতে
- ০৪:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিয়ে এত সহজ নয়, কাঠ কেটে বর-কনেকে দিতে হয় পরীক্ষা
- ০২:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়
- ০৪:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়ের মজার এক সংস্কৃতি বরের জুতা চুরি
- ০৩:০৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ বিয়ের এক মাস আগে থেকেই কনেকে কাঁদতে হয় যেখানে
- ০১:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বর-বউ নেই, আছে আয়োজন, জেন-জির ‘নকল বিয়ে’ ট্রেন্ড
- ১২:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বিয়েতে কনের পায়ের সাজে আভিজাত্য
- ১২:২০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে: সংস্কৃতি থেকে আধুনিক আইন
- ০৪:৩৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
- ০১:৪১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক
- ০৪:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল রাখতে বাড়িতে বানান আফটার শেভ লোশন
- ০২:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের কনে কেনা যায় যে হাটে
- ০৩:৩২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ফটোশুটে আটকে গেছে বিয়ের আয়োজন, ফিকে হয়েছে আনন্দ
- ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের উৎসবে শিশুর যত্ন নিন সহজভাবে
- ০১:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ শীতে বিয়ের মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল
- ০১:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের পর ৩ দিন টয়লেটে যেতে পারেন না নব দম্পতি
- ০৩:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের আগের দিন যা করলে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে
- ০২:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ রহস্যে ঘেরা ‘লা পাস্কুয়ালিতা’: জীবন্ত বিয়ের কনে নাকি মোমের পুতুল
- ১২:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের মেকআপে ডাবল চিন নয়, ফোকাস থাকুক সৌন্দর্যে
- ১১:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়েতে গায়েহলুদ, এই রীতির ইতিহাস কী জানেন?
- ০২:১৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে পুরুষরা ত্বকের যত্ন নেবেন যেভাবে
- ০৫:৫২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের বাড়তি খাবার ফ্রিজে রাখছেন, যেসব ভুলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
- ০৪:০১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়েতে অতিথিরা বর-কনেকে চুমু খান যে দেশে
- ০১:২১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে সঠিক জীবনসঙ্গী কীভাবে খুঁজে নেবেন
- ১২:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবে
- ১২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
- ০২:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে
- ০২:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন
- ০১:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ জামদানির বুননে বিয়ের স্বপ্ন
- ১২:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে মেহেদি পরা আজকের নয়, ৫০০০ বছরের ঐতিহ্য
- ১২:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে ওজন কমাতে যা করবেন
- ১২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ শাড়ির ভাঁজে ভাঁজে অনুভূতি, বিয়েতে বেনারসির বাইরে যা পরবেন
- ০২:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ বিয়েতে লাল শাড়ি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
- ০২:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে
- ০২:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ মোগল আমলের রাজকীয় রীতি থেকে আজকের বিয়ে