বিয়ের বাড়তি খাবার ফ্রিজে রাখছেন, যেসব ভুলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
বিয়ে মানেই খাবারের বিশাল আয়োজন। আনন্দের শেষে প্রায় সবার ঘরেই কিছু না কিছু খাবার বেঁচে যায়। অনেকেই ভাবেন-ফ্রিজে ঢুকিয়ে রাখলেই নিশ্চিন্ত। কিন্তু সামান্য কিছু ভুলে সেই খাবারই হয়ে উঠতে পারে অসুস্থতার কারণ। খাবার নষ্ট হয়ে বিষক্রিয়া হওয়ার পেছনে বেশিরভাগ সময় দায়ী থাকে ভুল সংরক্ষণ পদ্ধতি। তাই ফ্রিজে রাখার আগেই কিছু বিষয় জানা জরুরি।
১. বাইরে খাবার বেশি সময় রেখে দেওয়া
অনুষ্ঠানের খাবার অনেক সময় খোলা অবস্থায় দীর্ঘক্ষণ বাইরে পড়ে থাকে। পরে শেষ মুহূর্তে সেগুলো ফ্রিজে তুলে রাখা হয়। চিকিৎসকদের মতে, খাবার যত বেশি সময় ঘরের তাপমাত্রায় থাকে, তত দ্রুত তাতে জীবাণু জন্মাতে পারে।
বাড়তি খাবার রাখতে হলে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজে ভরে দেওয়া উচিত। বায়ুরোধী পাত্রে রাখলে খাবার তুলনামূলক নিরাপদ থাকে এবং দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও কমে।
২. গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা
অনেকে রান্না শেষ করেই গরম খাবার ফ্রিজে ঢুকিয়ে দেন, আবার কেউ দ্রুত ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেন। এই অভ্যাসও ঝুঁকিপূর্ণ। হঠাৎ করে তাপমাত্রার বড় পরিবর্তন খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতি নয়। খাবার আগে স্বাভাবিক ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। তারপর ঢেকে ফ্রিজে রাখুন। এতে খাবারের গুণগত মান ও নিরাপত্তা দুটোই বজায় থাকে।
৩. বারবার গরম করা ও ফ্রিজে তোলা
ফ্রিজ থেকে খাবার বের করে প্রয়োজনমতো খান, তারপর বাকি অংশ আবার ফ্রিজে রেখে দেওয়া-এভাবে বারবার গরম করা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়।একটি খাবার বারবার বাইরের তাপমাত্রা ও ঠান্ডার মধ্যে গেলে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। যতটুকু খাওয়ার প্রয়োজন, ততটুকুই একসঙ্গে গরম করাই সবচেয়ে নিরাপদ।
৪. খাবার খোলা পাত্রে রাখা
খাবার খোলা পাত্রে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেওয়াও বিপজ্জনক। এতে বাতাসের সঙ্গে থাকা জীবাণু সহজেই খাবারে ঢুকে পড়ে। পাশাপাশি ফ্রিজের ভেতরের অন্যান্য খাবারের গন্ধ ও ব্যাকটেরিয়াও মিশে যেতে পারে। ঢাকনাযুক্ত বক্স বা এয়ারটাইট কনটেইনার ব্যবহার না করলে বিষক্রিয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
৫. বেশি সময় রেখে দেওয়া
ফ্রিজে রাখলেই খাবার চিরকাল ভালো থাকবে,এমন ধারণাও ভুল। রান্না করা মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি বা কাবাব সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি সময় রেখে দিলে চোখে বা গন্ধে বোঝা না গেলেও খাবারের ভেতরে ক্ষতিকর জীবাণু তৈরি হতে পারে, যা ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের কারণ হয়।
৬. যেসব খাবারে ঝুঁকি বেশি
যেসব খাবারে পানির পরিমাণ বেশি, সেগুলো দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিও বেশি। রান্না করা মাংস, মাছ, পাস্তা, ঝোলজাতীয় তরকারি, তরল দুধ-এই খাবারগুলোতে জীবাণুর আক্রমণ দ্রুত হয়। তাই এগুলো সংরক্ষণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা দরকার।
৭. অবহেলা নয়, সচেতনতা জরুরি
অনেকে পেটখারাপ বা অস্বস্তিকে খুব সাধারণ বিষয় বলে মনে করেন। কিন্তু চিকিৎসকদের মতে, খাদ্যে বিষক্রিয়া কখনো কখনো শরীরের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। তাই শুরু থেকেই খাবার সংরক্ষণের বিষয়ে সচেতন হওয়া জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিডিসি ফুড সেফটি
আরও পড়ুন:
শীতে শরীর গরম রাখে যেসব খাবার
শীতে যাদের ফুলকপি-বাঁধাকপি না খাওয়াই ভালো
এসএকেওয়াই/
টাইমলাইন
- ০৩:১৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ডেস্টিনেশন ওয়েডিং কেন এত জনপ্রিয় হয়ে উঠছে
- ০৩:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ কম খরচে বিয়ে: যেখানে ভালোবাসাই একমাত্র আয়োজন
- ০২:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে
- ০৪:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ ২৫ বছরেও অবিবাহিত, দারুচিনি গুঁড়া ছিটাবে আপনার বন্ধুরা
- ০২:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর
- ১২:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ বিয়েতে পুরুষত্বের প্রমাণ দিতে সহ্য করতে হয় চাবুকের আঘাত
- ০২:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বকের যত্নে অলিভ অয়েল
- ১২:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ হাসি নিষিদ্ধ যে বিয়েতে
- ০৪:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বিয়ে এত সহজ নয়, কাঠ কেটে বর-কনেকে দিতে হয় পরীক্ষা
- ০২:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বেনারস থেকে বেনারসি, বিয়েতে কেন এই শাড়ি জনপ্রিয়
- ০৪:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়ের মজার এক সংস্কৃতি বরের জুতা চুরি
- ০৩:০৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ বিয়ের এক মাস আগে থেকেই কনেকে কাঁদতে হয় যেখানে
- ০১:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বর-বউ নেই, আছে আয়োজন, জেন-জির ‘নকল বিয়ে’ ট্রেন্ড
- ১২:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ বিয়েতে কনের পায়ের সাজে আভিজাত্য
- ১২:২০ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে: সংস্কৃতি থেকে আধুনিক আইন
- ০৪:৩৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ যার সংগ্রহে যত তিমির দাঁত, বিয়ের পাত্র হিসেবে সে তত এগিয়ে
- ০১:৪১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক
- ০৪:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে ত্বক উজ্জ্বল রাখতে বাড়িতে বানান আফটার শেভ লোশন
- ০২:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ বিয়ের কনে কেনা যায় যে হাটে
- ০৩:৩২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬ ফটোশুটে আটকে গেছে বিয়ের আয়োজন, ফিকে হয়েছে আনন্দ
- ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের উৎসবে শিশুর যত্ন নিন সহজভাবে
- ০১:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ শীতে বিয়ের মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল
- ০১:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বিয়ের পর ৩ দিন টয়লেটে যেতে পারেন না নব দম্পতি
- ০৩:৫৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের আগের দিন যা করলে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে
- ০২:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ রহস্যে ঘেরা ‘লা পাস্কুয়ালিতা’: জীবন্ত বিয়ের কনে নাকি মোমের পুতুল
- ১২:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ বিয়ের মেকআপে ডাবল চিন নয়, ফোকাস থাকুক সৌন্দর্যে
- ১১:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬ বাঙালি বিয়েতে গায়েহলুদ, এই রীতির ইতিহাস কী জানেন?
- ০২:১৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে পুরুষরা ত্বকের যত্ন নেবেন যেভাবে
- ০৫:৫২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের বাড়তি খাবার ফ্রিজে রাখছেন, যেসব ভুলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
- ০৪:০১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়েতে অতিথিরা বর-কনেকে চুমু খান যে দেশে
- ০১:২১ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বিয়ের আগে সঠিক জীবনসঙ্গী কীভাবে খুঁজে নেবেন
- ১২:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ অফিস শেষে বিয়ের দাওয়াত, সাজুন স্টাইলিশভাবে
- ১২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে কনের চুলের যত্নে থাকুক নিখুঁত ছোঁয়া
- ০২:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের দিনের মেকআপ প্রাকৃতিক উপায়ে তুলবেন কীভাবে
- ০২:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন
- ০১:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ জামদানির বুননে বিয়ের স্বপ্ন
- ১২:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়েতে মেহেদি পরা আজকের নয়, ৫০০০ বছরের ঐতিহ্য
- ১২:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ বিয়ের আগে ওজন কমাতে যা করবেন
- ১২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ শাড়ির ভাঁজে ভাঁজে অনুভূতি, বিয়েতে বেনারসির বাইরে যা পরবেন
- ০২:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ বিয়েতে লাল শাড়ি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
- ০২:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে
- ০২:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ মোগল আমলের রাজকীয় রীতি থেকে আজকের বিয়ে