ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে মানুষের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২১ মার্চ ২০২৬

যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার ফাঁকে পরিবার-পরিজন ও প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে মেতেছেন বিনোদনপ্রেমীরা। ঈদ উৎসবকে কেন্দ্র করে তারা ছুটছেন রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে। জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায়ও ঢল নেমেছে বিনোদনপ্রেমী মানুষের।

তবে বেশিরভাগ মানুষের গন্তব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। মানুষের ভিড়কে কেন্দ্র করে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) সরেজমিনে জিয়া উদ্যানে দেখা যায়, এই এলাকায় বিনোদনপ্রেমী মানুষের দীর্ঘ জটলা। সংসদ ভবনের সামনেও ভিড়। বিনোদনপ্রেমী মানুষের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে ঘোড়ার গাড়ি। প্রতি সিটের ভাড়া ৩০০ টাকা, আর পুরো গাড়ি ভাড়া করতে ৫০০ টাকা গুণতে হচ্ছে। ঘোড়ার গাড়িগুলো সংসদ ভবন এলাকা থেকে খামারবাড়ি পর্যন্ত চলাচল করছে।

jagonews24

বিকেলে দর্শনার্থীদের ভিড়ে খামারবাড়ি থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এসব এলাকায় ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা ৭টার দিকেও এসব এলাকায় জনস্রোত দেখা গেছে। অবস্থা এমন যে হেঁটে চলাচলেরও উপায় নেই।

মোহাম্মদপুর কাটাসুর কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে সপরিবারে জিয়া উদ্যানে বেড়াতে এসেছেন শহিদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, পুরো পরিবার নিয়ে ঢাকার কয়েকটি জায়গা ঘুরেছি। আগারগাঁও এলাকা থেকে ছোলা-বাটোরো ও দোসা খেয়ে জিয়া উদ্যানে এলাম। ধারণা করেছিলাম সন্ধ্যা গড়ালে কিছুটা ফাঁকা হবে, কিন্তু এখানেও দম ফেলার জায়গা নেই। জিয়া উদ্যানের ব্রিজ দিয়ে আসতে দম বন্ধ হওয়ার অবস্থা।

jagonews24

মিরপুর ৬০ ফিট বারেক মোল্লার মোড় থেকে এসেছেন নবদম্পতি শাফায়েত মাশকাত-সাবিহা প্রেমা। মাশকাত বলেন, আজকের দিনটা আমার কাছে বেশি স্পেশাল। কারণ আমরা রমজান শুরুর একদিন আগে বিয়ে করেছি। এর আগে প্রেমার সঙ্গে ঈদের দিন ঘুরেছি, কিন্তু বিবাহিত জীবনে এবারই প্রথম।

এদিকে জিয়া উদ্যানে বিনোদনপ্রেমীদের ঢলকে কেন্দ্র নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। পাশাপাশি তরুণেরা লেকপাড়ে ঢোল, তবলা, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্র নিয় ছোট ছোট দলে বিভক্ত হয়ে গানের আসর বসিয়েছেন। তাদের গানের সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে এই এলাকায়। গান ও বাদ্যের তালে সুর মেলাচ্ছেন আরও অনেকে।

এমওএস/ইএ 

টাইমলাইন

  1. ০৯:৩৪ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ১৭ বছরের স্বপ্ন পূরণ
  2. ০৯:০৯ পিএম, ২১ মার্চ ২০২৬ উন্নত খাবার-গান-বাজনায় ঈদ কাটলো কারাবন্দিদের
  3. ০৮:৩৭ পিএম, ২১ মার্চ ২০২৬ জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে মানুষের ঢল
  4. ০৬:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ সড়কেই তাদের ঈদ
  5. ০৪:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনই চিড়িয়াখানায় ভিড়, বাঘ-ভালুক-বানরে মুগ্ধ দর্শনার্থীরা
  6. ০৪:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘ঈদের দিন পরিবার থেকে অনেক দূরে, মনটা খারাপ’
  7. ০৪:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব থাকলে ঈদের দিনও বসে থাকা যায় না’
  8. ০৩:৫৩ পিএম, ২১ মার্চ ২০২৬ তালাবদ্ধ মার্কেটগুলোতে নেই চিরচেনা ব্যস্ততা
  9. ০২:৪৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ৫ বছর আগে মাকে হারিয়েছেন দবির, এখন ঈদের দিনেও খুঁজে ফেরেন
  10. ০২:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় 
  11. ০১:৪৪ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব ঈদের দিনও রাস্তায় রাখছে’
  12. ০১:১৩ পিএম, ২১ মার্চ ২০২৬ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী
  13. ০১:০৯ পিএম, ২১ মার্চ ২০২৬ রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  14. ০১:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
  15. ১২:৫৯ পিএম, ২১ মার্চ ২০২৬ বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা
  16. ১২:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঢাকার ফাঁকা সড়কে রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি
  17. ১২:৪৬ পিএম, ২১ মার্চ ২০২৬ চট্টগ্রামে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
  18. ১২:২৩ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
  19. ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিন হুইলচেয়ার নিয়ে যুবকের বাড়িতে জেলা প্রশাসক
  20. ১২:০৬ পিএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা
  21. ১২:০৫ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে বিয়ের হিড়িক
  22. ১২:০৩ পিএম, ২১ মার্চ ২০২৬ চাঁদরাতে ছুটি, ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে
  23. ১১:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের খুশিতে টাইগাররা: কেউ গ্রামে, কেউ বিদেশে
  24. ১১:৪৫ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনে মাংসের দাম চড়া, মুদি-মিষ্টির দোকান খোলা
  25. ১১:৩৭ এএম, ২১ মার্চ ২০২৬ শিকড়ের টানে বগুড়ায় মুশফিক: রিকশায় চড়ে ছেলে ও বাবার সঙ্গে ঈদগাহে
  26. ১১:৩১ এএম, ২১ মার্চ ২০২৬ ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান
  27. ১১:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ শুভেচ্ছায় যা বললেন ক্রিকেটাররা
  28. ১১:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
  29. ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬ বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
  30. ১০:১৬ এএম, ২১ মার্চ ২০২৬ জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য
  31. ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬ গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
  32. ১০:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রূপপুর ঘিরে মহা কর্মব্যস্ততা, ঈদের ছুটি বাতিল
  33. ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
  34. ০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
  35. ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
  36. ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
  37. ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
  38. ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
  39. ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
  40. ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
  41. ০৮:২০ এএম, ২১ মার্চ ২০২৬ চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  42. ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
  43. ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
  44. ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
  45. ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
  46. ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
  47. ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া 
  48. ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
  49. ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  50. ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
  51. ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
  52. ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
  53. ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
  54. ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  55. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  56. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  57. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  58. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  59. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  60. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  61. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  62. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  63. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  64. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  65. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  66. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত