অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা
ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অফিসে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগের এর আগে পাঠানো দুটি চিঠি অনুসরণ করে ১১টি নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা
• প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এ সময়সীমা যেন বিঘ্নিত না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।
• দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
• অফিস চলাকালীন শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
আরও পড়ুন
বৈশ্বিক অস্থিরতা/জ্বালানি মজুত সক্ষমতা না বাড়ালে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ
• এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।
• অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
• অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
• অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
• সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করতে হবে।
• জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
• অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
• এসব নির্দেশনা প্রতিপালন বা মনিটরিংয়ের জন্য সব দপ্তর/সংস্থা/কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে।
আরএমএম/ইএ
টাইমলাইন
- ০৮:১৯ পিএম, ২৯ মার্চ ২০২৬ তেল সংকটে কমছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ট্রিপ
- ০৭:২৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা
- ১১:৫১ এএম, ১৮ মার্চ ২০২৬ দশ দিন বন্ধ থাকার পর সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল শুরু
- ০৮:৫৫ এএম, ১৮ মার্চ ২০২৬ চুয়াডাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, মধ্যরাতে অভিযান
- ০৭:১২ পিএম, ১৫ মার্চ ২০২৬ তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ যোগানের চেষ্টা করবো
- ০৬:৫১ পিএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা
- ০৫:৩৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ বিদ্যুৎ সাশ্রয়ে বিপণিবিতানের বাইরের আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত
- ০৩:০৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ ডিজেল সংকটে আলীপুর-মহিপুরে আটকা শত শত ট্রলার
- ১২:৩৬ পিএম, ১৫ মার্চ ২০২৬ রাজবাড়ীতে তেল না থাকায় বন্ধ দূরপাল্লার অধিকাংশ যানবাহন
- ১১:৩৭ এএম, ১৫ মার্চ ২০২৬ গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- ০৯:৩১ এএম, ১৫ মার্চ ২০২৬ বিপিসির মোংলা জেটিতে ভেড়ে না জাহাজ, ফাঁকা তেলের ট্যাংক
- ০৯:১৩ এএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে দুইদিন ধরে রাসিকের বর্জ্য অপসারণ বন্ধ
- ১০:০২ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
- ০৮:৩৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী
- ০৮:২৩ পিএম, ১৪ মার্চ ২০২৬ ছয় হাজার লিটার পেট্রোল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
- ০৭:১৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ বরগুনার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই
- ০৪:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
- ০৪:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬ তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক
- ০৩:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ, তদন্তে পদ্মা অয়েল
- ০৩:১০ পিএম, ১৪ মার্চ ২০২৬ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ০২:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন, প্রয়োজন শিল্প খাতে অগ্রাধিকার
- ০১:৫২ পিএম, ১৪ মার্চ ২০২৬ বেশি দামে জ্বালানি তেল বিক্রি, রাঙ্গুনিয়ায় দুই পাম্পকে জরিমানা
- ০৪:০১ এএম, ১৪ মার্চ ২০২৬ তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন
- ১২:৫০ পিএম, ১৩ মার্চ ২০২৬ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ১০:৪০ এএম, ১৩ মার্চ ২০২৬ এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে জ্বালানি ঝুঁকিতে ফেলতে পারে
- ০৭:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
- ০৪:২৯ পিএম, ১২ মার্চ ২০২৬ ডিজেল সংকটে উত্তরাঞ্চলের চাষিরা, বোরো চাষাবাদ নিয়ে শঙ্কা
- ০৩:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
- ১১:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি তেল সরবরাহে ছুটির দিনও খোলা থাকবে ডিপো
- ১০:০৩ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি
- ০৯:৫৩ এএম, ১২ মার্চ ২০২৬ বৈশ্বিক জ্বালানি সংকট: কৃচ্ছ্রসাধন ও আমাদের টিকে থাকার লড়াই
- ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২৬ যুদ্ধের বাজারে এলএনজিতে রেকর্ড লাভ যুক্তরাষ্ট্রের
- ০৮:৫৬ পিএম, ১১ মার্চ ২০২৬ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
- ০৮:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৬ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ০৮:২৬ পিএম, ১১ মার্চ ২০২৬ দেশের সব তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশ
- ১১:১০ এএম, ১১ মার্চ ২০২৬ সংকটের মধ্যে ডিজেল-অকটেন বিক্রি বেড়েছে ১২-১৮ শতাংশ
- ০৯:৫১ এএম, ১১ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: 'লাথিটা এসে লাগছে আমাদের পেটে'
- ০৭:৫৯ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
- ০৫:১৩ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ০১:৩২ এএম, ১১ মার্চ ২০২৬ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০২৬ ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি
- ০৭:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৬ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’
- ০৭:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতে ঢাকার পাম্পগুলোতে আজও মোটরসাইকেলের দীর্ঘ সারি
- ০৬:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬ জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না পোশাক মালিকরা
- ০৫:২৯ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতেই ঘণ্টা পার, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
- ১০:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬ রাজধানীর সড়কে ফাঁকা ভাব, সীমিত ব্যক্তিগত গাড়ি-মোটরসাইকেল
- ০৯:৫৫ পিএম, ০৯ মার্চ ২০২৬ সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
- ০৯:২৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
- ০৭:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন
- ০৭:১৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
- ০৫:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৬ এলপিজির সংকট নেই, দাম মনিটরে ডিসিদের চিঠি দিচ্ছে বিইআরসি
- ০৩:৪৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
- ০৯:২১ এএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে অনেক পাম্প বন্ধ, ভোগান্তি
- ০৮:৫৩ এএম, ০৯ মার্চ ২০২৬ দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
- ০৮:৪৬ এএম, ০৯ মার্চ ২০২৬ ‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকে বেরোবির সব কার্যক্রম বন্ধ
- ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চাহিদার ২০ শতাংশ তেলও পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো!
- ০৭:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল নিশ্চিতে বিপিসির চিঠি
- ০৭:৩৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
- ০৬:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ ডিপো থেকে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ, অর্ধেক পাচ্ছে ফিলিং স্টেশন
- ০৬:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে চলবে ভ্রাম্যমাণ আদালত
- ০৫:২৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ
- ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ অস্থিরতার মধ্যেই লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম
- ০৪:১৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ তেল মজুত আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে: জ্বালানিমন্ত্রী
- ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০২৬ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ০১:২১ পিএম, ০৮ মার্চ ২০২৬ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
- ১২:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস
- ১১:১২ এএম, ০৮ মার্চ ২০২৬ বিপিসির কড়া নির্দেশ, তবু থামছে না তেলেসমাতি: কোথায় গলদ?
- ০৯:৩৭ এএম, ০৮ মার্চ ২০২৬ জামায়াত নেতার অবৈধ পাম্পে তেল মজুতের দায়ে জরিমানা
- ০৪:৫২ এএম, ০৮ মার্চ ২০২৬ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ০৪:০৬ এএম, ০৮ মার্চ ২০২৬ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ০৯:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ বেশিরভাগ তেলপাম্প বন্ধ, খোলার খবর পেলেই ভিড় করছে মানুষ
- ০৭:৫৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল
সর্বশেষ - জাতীয়
- ১ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা
- ২ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা
- ৪ তেল সংকটে কমছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ট্রিপ
- ৫ আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব