এক যুগপূর্তিতে জাগো নিউজকে গ্রামীণফোনের শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১০ মে ২০২৬
জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান গ্রামীণফোন লিমিটেডের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস আংকিত সুরেকা ও করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার শেরোজ ইসলাম/ছবি: জাগো নিউজ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড।

রোববার (১০ মে) বিকেলে জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান গ্রামীণফোন লিমিটেডের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস আংকিত সুরেকা ও প্রতিষ্ঠানটির করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার শেরোজ ইসলাম।

এ সময় গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস আংকিত সুরেকা বলেন, ‘গ্রামীণফোন পরিবারের পক্ষ থেকে জাগো নিউজ পরিবারের সব পাঠক ও কর্মীদের এক যুগ পূর্তি উপলক্ষে আমি গভীর অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আনন্দঘন এই মুহূর্তে আমাদের প্রত্যাশা বরাবরের মতো জাগো নিউজ বস্তুনিষ্ঠ তথ্য ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আবারও এই পরিবারের সবাইকে গ্রামীণফোন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

ইএইচটি/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।