জাগো নিউজের যুগপূর্তিতে বাংলানিউজ সম্পাদকের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১০ মে ২০২৬
জাগো নিউজ সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন বাংলানিউজ সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ (jagonews24.com)– এর এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু।

রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে এসে তিনি প্রতিষ্ঠানটির সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন। এসময় তিনি জাগো নিউজ পরিবারের সব সংবাদকর্মী, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের অভিনন্দন জানান।

তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, জাগো নিউজের আজ এক যুগপূর্তি। এটা একটি গণমাধ্যমের জন্য অনেক বড় সময়। মহাকালের হিসেবে হয়তো এটি খুব দীর্ঘ নয়, কিন্তু একটি গণমাধ্যমের সদর্পে, সগর্বে টিকে থাকা এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া— জাগো নিউজ সেই জায়গাটি নিশ্চিত করেছে।

আরও পড়ুন
জাগো নিউজের যুগপূর্তিতে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা 
বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা: এক যুগ পেরিয়ে জাগো নিউজ 

তিনি বলেন, জাগো নিউজের পাঠকসংখ্যাও অনেক বেশি। আমরা মনে করি, পাঠকের আস্থার জায়গাটি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলেই জাগো নিউজ ভালোভাবে টিকে আছে এবং এগিয়ে যাচ্ছে।

জাগো নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করে বাংলানিউজ সম্পাদক বলেন, এই পথপরিক্রমায় যেসব কলাকুশলী, সংবাদকর্মী ও গণমাধ্যমকর্মী যেভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইলো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর পক্ষ থেকে জাগো নিউজ পরিবারকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ।  

এমডিএএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।