প্রার্থীদের বিতর্ক নিয়ে সিদ্ধান্ত হয়নি : শাহনেওয়াজ


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০২ এপ্রিল ২০১৫

তিন সিটি কর্পোরেশনে প্রতিদ্ব›দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে বিতর্কেও সিদ্ধান্ত  নির্বাচন কমিশন এখনও নেয় নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কমিশনের নিজস্ব অর্থায়নে নির্বাচনী বিতর্ক আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কেউ এগিয়ে এলে আমাদের আপত্তি থাকবে না।

শেষ পর্যন্ত অন্য কারও উদ্যোগে বিতর্ক আয়োজন হলেও ইসির নির্দেশনা মেনেই তা করতে হবে, বলেন তিনি।

উল্লেখ্য, সিটি কর্পোরেশন ও প্রার্থীদের সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কথাগুলোই বিতর্কে উঠে আসে। এর মাধ্যমে মেয়র ও স্থানীয় জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।

এর আগে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বিগত কমিশন ২০০৮ সালের ৪ অগাস্ট এবং ২০১০ সালের জুনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংলাপের আয়োজন করেছিল।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান ইসির অধীনে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটে বিবিসি বাংলা বিভাগের অর্থায়নে প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজন হয়। তবে কুমিল্লা, রংপুর ও গাজীপুর নির্বাচনে সংলাপ হয়নি।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক আসাদুজ্জামান বলেন, মেয়র প্রার্থীদের এ নির্বাচনী সংলাপে কমিশন শুধু সমন্বয় করে, ইসির কোনো আর্থিক সংশ্লেষ থাকে না। এক্ষেত্রে আগের মতো কারো সাড়া পেলে তা কমিশনে উপস্থাপন করা হবে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।