সহিংসতা করে রেহাই পাবেন না খালেদা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্দোলনের নামে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড করে কেউই রেহাই পাবে না বলে খালেদা জিয়াকে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। জনগণকে জ্বালিয়ে পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার বদলে তিনি খালেদা জিয়াকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে আসার আহ্বান জানান। গত ৩০ মার্চ স্পেন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বিরোধীদলকে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করে জনগণের কাতারে শামিল হওয়ার আহ্বান জানান ।
মাদ্রিদের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন শেখ আবদুর রহমান ও দবির তালুকদার। স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আখতার হোসেন, জাকির হুসেন, আবদুল কাইউম, ফয়জুর রহমান, আবদুল গফুর ফরিদ, খসরু চৌধুরি, আমানুল্লাহ বাদল, এ কে এম জহিরুলইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, জুয়েল খান, সেলিম রেজা, আউইব আলী, মাসুম, জসিম, রুবেল, তাপস প্রমুখ।
এসআরজে