ভারপ্রাপ্ত সচিব হলেন দুই অতিরিক্ত সচিব


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৬ এপ্রিল ২০১৫

দুইজন অতিরিক্ত সচিবকে দুটি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম আকতারী মমতাজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।