রাজধানীতে অপহৃত জয় নোয়াখালিতে উদ্ধার


প্রকাশিত: ০২:১১ এএম, ০৬ মে ২০১৫

রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে অপহৃত পারভেজ আহম্মেদ জয়(১০) নামের এক শিশুকে নোয়াখালী থেকে উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন চর বাগালা এলাকায় অভিযান চালিয়ে জয়কে উদ্ধার করা হয়। এসময় পুলিশ রাসেদ (২০) ও নাসির রানা সাজ্জাদ (২১) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস।

ওসি গণেশ বিশ্বাস জানান, গত ২ মে শুক্রাবাদ নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র পারভেজ আহম্মেদ জয় ৬১/২ শুক্রাবাদ এর পার্শ্ববর্তী সোবহানবাগ স্টাফ কোয়ার্টারের মাঠে বিকালে ক্রিকেট খেলছিল। এ সময় অজ্ঞাতনামা অপহরণকারীরা তাকে নতুন ক্রিকেট ব্যাট কিনে দেয়ার কথা বলে কৌশলে অপরহণ করে নিয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা তার বাবার কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। তার বাবা এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার মামলা করেন।

মামলাটি তদন্তের এক পর্যায়ে আসামি রাসেদকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এসময় জয়কেও উদ্ধার করা হয়। পরে তার তার সহযোগি নাসির রানা সাজ্জাদকে ফেনী জেলার সোনাগাজি থেকে গ্রেফতার করা হয়।

শেরেবাংলা নগর থানার এসআই/মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলেও জানান ওসি জি জি বিশ্বাস।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।