আরো দু-এক দিন থাকতে পারে মৃদু দাবদাহ


প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৬ মে ২০১৫

খর বৈশাখে গুমোট গরমে প্রাণ আইঢাই। সামান্য শীতল হাওয়ার জন্য হাহাকার সবখানে। আবহাওয়া অফিসের মতে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু দাবদাহ। আর দেশজুড়ে রয়েছে অংশত মেঘলা আকাশ। এ অবস্থায় ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি। এর বাইরে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুকনোই থাকছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর একেই আবহাওয়ার পরিভাষায় বলা হচ্ছে মৃদু দাবদাহ। আরো দু-এক দিন থাকতে পারে মৃদু দাবদাহ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।