প্রাণ ডালের সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৬ মে ২০১৫

মঙ্গলবার প্রাণ ডালের সেলফি উৎসব-১৪২২ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানী মধ্য বাড্ডার হোসেন টাওয়ারে সেলফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রথম পুরস্কার বিজয়ীর নাম মনির আলি সাকের, ২য় পুরস্কার বিজয়ী তানভির আহম্মেদ মুন্না ও ৩য় পুরস্কার বিজয়ী তানজিনা আহমেদ জিনিয়া। প্রথম পুরস্কার বিজয়ীকে বড় আকারের নকশী কাঁথা, ২য় পুরস্কার বিজয়ীকে মাঝারি আকারের নকশী কাঁথা এবং ৩য় পুরস্কার বিজয়ীকে ছোট আকারের নকশী কাঁথা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার, প্রাণ ফুড, রিন্টো অগাস্টিন, প্রোডাক্ট ম্যানেজার, প্রাণ ফুড ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।