মঞ্জু মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান মঞ্জু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মফিজুর রহমান মঞ্জু মিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো আর মধুখালী তথা ফরিদপুরবাসী হারালো তাদের প্রিয় একজন মানুষকে।
মধুখালী উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান মঞ্জু মিয়া বুধবার বেলা তিনটায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একে/আরআইপি