দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা শীর্ষক আন্তর্জাতিক সভা উদ্বোধন ১৭ মে


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৬ মে ২০১৫

আগামী ১৭ ও ১৮ মে ঢাকায় ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে ১৭ মে এ সভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সরকারের উদ্যোগে ইউনাইটেড নেশন্স অফিস ফর সাউথ-সাউধ কো-অপারেশন (ইউএনওএসএসসি) এবং ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর সহযোগিতায় সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য এ সভায় বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, উন্নয়ন মন্ত্রী এবং আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ’ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাটে এ সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সভার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের মন্ত্রী ও সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের একটি অভিন্ন প্লাটফর্মে একত্রিত করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নয়ন লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সাউথ-সাউথ এবং ত্রিমুখী সহযোগিতাকে আরো গতিশীল ও ফলপ্রসূ করা।

এছাড়া উন্নয়ন ও প্রযুক্তি স্থানান্তর অর্থায়নের বিষয়ে বিভিন্ন দেশের জ্ঞান ও অভিজ্ঞতা সম্পর্কে অবহিত করার ক্ষেত্রে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।