রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ০৭ মে ২০১৫

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে এবং তিলপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্কয়ার হাসপাতালের সামনের রাস্তায় চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, স্কয়ার হাসপাতালের সামনের রাস্তায় চলন্ত ট্রাক থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে রাজধানীর তিলপাপাড়া এলাকায় লেগুনার ধাক্কায় মুজিবুর রহমান (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতাল ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি নিহতের ছেলে আজাদ রহমানের বরাত দিয়ে জানান, ডায়াবেটিকসহ নানা সমস্যার কারণে বৃদ্ধ মুজিবুর প্রতিদিন ভোরে হাটতে বের হতেন। প্রতিদিনের মতো আজও রাস্তায় হাঁটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। খিলগাঁও তিলপাপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন তারা।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।