অফিস শুরু করলেন সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন অফিস শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে তিনি ডিএসসিসির নগরভবনে যান।
নগরভবনের প্রধান ফটকে ঘোড়ার গাড়ি থেকে নামার পরপরই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তিনি নগর ভবনের ভেতরে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
দুপুর ১২টায় তিনি বঙ্গমার্কেট, বংশাল, ধোলাইখাল, নয়াবাজার এলাকায় পরিষ্কার পরিছন্ন অভিযানে বের হন। এসময় তিনি কর্মকর্তাদের দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
এএসএস/এএইচ/পিআর/আরআই