রত্নগর্ভা মায়েদের সম্মাননা
৩৬ রত্নগর্ভা মাকে সম্মাননা দিলো বেসরকারি প্রতিষ্ঠিান আজাদ প্রোডাক্টস। সাধারণ ক্যাটাগরিতে ২৫ রত্নগর্ভা মা আর বিশেষ ক্যাটাগরিতে ১১ রত্নগর্ভা মাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস এই সম্মাননা দিয়ে আসছে। এবছর মাদের সম্মান জানানোর ১২তম বছর পূর্ণ হলো।
রোববার রাজধানীর সোনারগাও হোটেলে সম্মাননা তুলে দেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। এসময় অন্যদের মধ্যে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অনেকে উপস্থিত ছিলেন।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার নিপুন কারিগর হিসেবে এবারের রত্নগর্ভা হয়েছেন ২৫ মা। তারা হলেন মিসেস অনিতা চৌধুরী, মিসেস নাসরিন ফাতেমা আউয়াল, বেগম রাশিদা চৌধুরী, আলহাজ আনোয়ারা খাতুন, মিসেস নুরুননাহার, অধ্যাপক গুলনাহার, জয়নব বেগম, সায়েরা রহমান, অধ্যাপক নীলুফার বেগম, সালেহা খাতুন, সাহেরা খাতুন, ছালেহা বেগম, জোহরা বেগম, বেগম আয়েশা খানম, শামছুন নাহার, লিলি বেগম, গুড়ি চাকমা, বিজলী বিশ্বাস, স্বপ্না বড়ুয়া, মেরি বার্নাডেট রয়, আনোয়ারা ইসলাম, বেগম ফাতেমা রশিদ, হোসনে আরা গিয়াস, নূরের নেছা ভুইয়া এবং মনোয়ারা গনি।
আর সন্তানের স্বপ্নসুন্দর আগামী তৈরি করে রত্নগর্ভা মা হয়েছেন দিল আফরোজ, অপর্না রানি বিশ্বাস, রহিমা রহমান, মাহমুদা সুলতানা, মাহমুদা বেগম, ফাতেমা বেগম, আমেনা বেগম, নুরমহল, রহিমা বেগম, আয়েশা বেগম এবং লুৎফুন্নেসা। 
এসএ/একে/এমএস/আরআইপি/আরআই