দুই সিটি মেয়রকে ব্যবসায়ী সংগঠনের সংবর্ধনা
রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার ১২টা ৫০ মিনিটে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ-এর আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ-এর সেলিম ওসমান ও বিটিএমইএ সভাপতি তপন চৌধুরী, এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, চেম্বার অব ইন্ডাস্ট্রির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদ্য সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ এর পক্ষ থেকে দুই সিটি মেয়রকে ফুলে দিয়ে ও ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা দেন।
# ঢাকাবাসী নিরাপদে কর্মস্থলে যেতে চান : সেলিম ওসমান
জেইউ/বিএ/এমএস