ঢাকাবাসী নিরাপদে কর্মস্থলে যেতে চান : সেলিম ওসমান


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১০ মে ২০১৫

ঢাকার মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে এবং নিরাপদে কর্মস্থলে যেতে চান বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

রোববার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

সেলিম ওসমান বলেন, ঢাকাবাসী রাতের বেলা মশার কামড় খেতে চান না। জলাবদ্ধতায় বিড়ম্বনায় পড়তে চান না। আশা করবো ঢাকার দুই সিটি মেয়র নিজেদের মেধা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন।

তিনি আরো বলেন, আমি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে জানি দায়িত্ব পালন করা কতো কঠিন। সিটি মেয়র হিসেবে তাদের সে কঠিন দায়িত্বই নিতে হবে।

দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে সেলিম ওসমান বলেন, সাঈদ আমার ছোট ভাইয়ের মতো। সে তো রাজনৈতিক পরিবারের সন্তান। তাকে আর কি বা বলা যেতে পারে। রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সাঈদ তার বাবা হানিফ সাহেবের মতো সফল মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ এর সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ছাড়াও উপস্থিত আছেন, বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সেলিম ওসমান ও বিটিএমইএ এর সভাপতি তপন চৌধুরী।

এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, চেম্বার অব ইন্ড্রাস্ট্রির মালিক ও উর্ধ্বোতন কর্মকর্তা, সদ্য সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ।

জেইউ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।