ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তে


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ মে ২০১৫

মঙ্গলবার দেশজুড়ে দু’দফা প্রচণ্ড ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে প্রথমবার ভূ-কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ। কয়েক সেকেন্ড স্থায়ী থাকে এই ভূ-কম্পন। এরপর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আবারো ভূমিকম্প অনুভূত হয়।

মঙ্গলবারের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৩।

এদিকে ভূ-কম্পনের সময় রাজধানী ঢাকার বিভিন্ন বাসা-বাড়ি থেকে লোকজন আতংকে ছুটাছুটি শুরু করে। অনেকে আতংকে রাস্তায় বের হয়ে আসে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।