ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, নেপালে নিহত ১৬


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১২ মে ২০১৫

আবারো ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।

মঙ্গলবার  বাংলাদেশ সময় বেলা ১টা ৫ মিনিটে এ ভূকম্পন অনূভূত হয়। ইউএসজিএস জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে।

রয়টার্স এবং ভারতের এনডিটিভির খবরে জানানো হয়, এ ভূকম্পনে নেপালে আরো বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। নিহত হয়েছেন আরো ১৬।

এসকেডি/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।