শিল্পনগরীগুলোতে ফ্ল্যাট তৈরির নির্দেশ
দেশের প্রতিটি জেলার শিল্প এলাকাগুলোকে ফ্ল্যাট তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছিল। বৈঠকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জাগো নিউজকে বলেন, বিসিক শিল্পনগরীর প্রসঙ্গ আসলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী একনেকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রকৌশলী মোশররফ হোসনকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা দেশের প্রতিটি জেলায় আবাসন প্রকল্প হাতে নিন। বিশেষ করে শিল্পঘন এলাকাগুলোতে ফ্ল্যাট নির্মাণ করে দিন। যাতে সেই এলাকার মানুষগুলো ফ্ল্যাটে থাকতে পারে। শুধু ঢাকার মানুষ ফ্ল্যাটে থাকবে কেন।
তিনি আরো বলেন, ঢাকায় মানুষ আসবে না কেন। আমরা তো জেলা বা শিল্পনগরীগুলোকে পরিকল্পিত করতে পারছি না। তাই ঢাকায় মানুষ চলে আসাটা দোষের কিছু নয়।
এসএ/বিএ/আরআইপি