ব্লগার অনন্তের হত্যাকারী আল-কায়েদা : দাবি আনসারুল্লাহর!


প্রকাশিত: ১১:১৩ এএম, ১২ মে ২০১৫

সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যার দায় আল-কায়েদার এমন দাবি করেছে নিজেদের আনসারুল্লাহ বাংলা টিম দাবি করা একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে টুইটারে আনসার আল-ইসলাম এবং আনসার বাংলা ৮ দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ দাবি করা হয়।

নিজেদের টুইটারের একটি পোস্টে সংগঠনটি পোস্ট করে, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আল-কায়েদা উপমহাদেশ (AQIS) এর ভাইরা আরও এক ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারকে জাহান্নামে পাঠিয়েছেন! সে নাস্তিকদের আখড়া মুক্তমনার এডমিন এবং নিয়মিত বিভিন্ন নামে আল্লাহ ও তার রাসুল (সাঃ) এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ করত। তবে হত্যার দায় স্বীকারের এ বিষয়ে আল-কায়েদা উপমহাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার জাহাঙ্গীর সরকার জাগো নিউজকে বলেন, ‘আমরা এইমাত্র বিষয়টি অবগত হলাম। তবে যেহেতু আল-কায়েদা বিষয়টি নিশ্চিত করেনি তাই আমরা এ বিষয়ে এখনই কিছু বলতে পারছিনা।’

# যা লিখতেন নিহত ব্লগার অনন্ত

এআর/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।