লটারির নামে প্রতারণা : রাজধানীতে ৪ নাইজেরিয়ান আটক
প্রতারণার নতুন কৌশল হিসেবে ইমেইলে বলা হয় ‘আফ্রিকান ব্যাংকের আয়োজিত লটারিতে বাংলাদেশে একমাত্র বিজয়ী হয়ে আপনি পাবেন ৫০ কোটি ডলার। উপহার পেতে খরচ করুন মাত্র কয়েক ডলার।` পরবর্তীতে টাকা নেয়ার পর খোঁজ থাকে না তাদের।
মঙ্গলবার রাজধানীর গুলশান এবং উত্তরা থেকে এমন প্রতারণার সঙ্গে জড়িত ৪ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব-৩। এদের মধ্যে একজন ইমেইল দেয়ার পর অপরজন ফোন করে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন এবং বিত্তবানদের থেকে টাকা হাতিয়ে নেয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এআর/এসকেডি/আরআই