সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত: ০৬:২২ এএম, ১৪ মে ২০১৫

সৌদি আরবের দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাত নম্বর উত্তর মতলব ইউনিয়নের মোহাম্মদ ফায়েজ আহমেদ। অপরজন হলেন, লক্ষীপুর জেলার কমনগর উপজেলার চর লরেন্স উইনিয়নের নাজির আহমেদের ছেলে শাহজাহান হাওলাদার।

জানা গেছে, বুধবার দুপুরে ফায়েজ আহমেদ সুপার মার্কেট থেকে বাজার নিয়ে বাসার উদ্দেশে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়। তার লাশ আল হাসা হাসপাতালের রাখা হয়েছে। পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনা অথবা যথাযোগ্য মর্যাদায় সমাহিত করার বিষয়টি নিয়ে কনস্যুলেট থেকে নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে, শাহজাহান হাওলাদার (৫০) নামে আরেক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শাহজাহানের বন্ধু আলী মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, শাহজাহানের লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে কাজ চলছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।