পল্লবীর জোড়া খুনের ঘটনায় মামলা
রাজধানীর পল্লবীতে জোড়া খুনের ঘটনায় নিহত সুইটির স্বামী জাহিদুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জিয়াউজ্জামান।
মামলার এজাহারে বিকাশ, প্রকাশ, শাহিন, জিসানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করা হয়েছে।মামলাটি তদন্ত করছেন পল্লবী থানা পুলিশের উপ-পরিদর্শক রাসেল আহমেদ।
উল্লেখ্য, বুধবার দুপুরে পল্লবীর ৯ নং রোডের ২০ নম্বর বাসার ৫ম তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৪০) ও সুইটি (২৫)। নিহত সুইটি আমিনুলের ভাগ্নের স্ত্রী।
এআর/জেআর/পিআর