রাজধানীতে ২ মানবপাচারকারী আটক


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০১ জুন ২০১৫

রাজধানীর আশকোনা এলাকায় অভিযান চালিয়ে সোমবার আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ অভিযানে প্রতারণার শিকার ১৭জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া ) এসএম জাহাঙ্গীর আলম সরকার।

তিনি জানান, এ বিষয়ে সোমবার সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জেআর/জেআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।