ভারতের ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঢাকায় আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

ভারতের ‘সেভেন সিস্টার্স’ খ্যাত উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার। ওই সাত রাজ্য হলো-ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান। সম্পাদকদের সংগঠন ‘এডিটরস গিল্ড’ শনিবার (১০ সেপ্টেম্বর) ওই অনুষ্ঠানের আয়োজন করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে সেদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য সম্পর্কিত কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারত উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী কিষান রেড্ডিকে ওই অঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উচ্চপর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ করেছি। ’

শাহরিয়ার আলম জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময় আলোচনার ধারাবাহিকতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী কিষান রেড্ডি কয়েকটি উদ্যোগের কথা বলেছেন। সেগুলোর ব্যাপারে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচএ/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।