ক্রুইফের জন্যেই এল ক্লাসিকো জিততে চায় বার্সেলোনা


প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০১ এপ্রিল ২০১৬

নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন বার্সেলোনার জন্য। বার্সেলোনার ভঙ্গুর সময়েও নিজের কাঁধে হাল ধরে ক্লাবকে শক্ত স্থানে নিয়ে গেছেন টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ। ২৪ মার্চ মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই ফুটবল কিংবদন্তি। তার হাত ধরেই বার্সেলোনা পায় লা মাসিয়ার সন্ধান আর সেখান থেকেই উঠে আসে  মেসি-জাভি-ইনিয়েস্তাসহ আরো অনেক ফুটবলার। সেই ইয়োহান ক্রুইফের জন্যেই এল ক্লাসিকো ম্যাচটি জিততে চায় বার্সেলোনা।

বার্সেলোনার রাইট ব্যাক আলেক্স ভিদাল বলেন, ‘আমরা এল ক্লাসিকো জিতে এই জয়টি ক্রুইফকে উৎসর্গ করতে চাই।’
 
রিয়াল মাদ্রিদের পরেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে বার্সেলোনার। এল ক্লাসিকো জিতে চাঙ্গাভাবেই এটলেটিকোর মুখোমুখি হতে চায় বার্সেলোনা।

এল ক্লাসিকো নিয়ে ভিদাল বলেন, ‘এই রকম ম্যাচ খেলার জন্য অনেক পরিশ্রম করতে হয় পাশাপাশি একতাও থাকতে হয় নিজেদের ভেতর। আমরা একই সাথে অনেকগুলো ম্যাচ টানা খেলার যোগ্যতা রাখি। আমাদের দলের সে রকম ফুটবলার রয়েছে।’  

লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে দশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বার্সেলোনা পাশাপাশি টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে ভয়ঙ্কর অবস্থানে রয়েছে বার্সেলোনা।  

আইএইচএস/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।