যে কোনো মূল্যে নিজেকে রক্ষা করবে ইরান: নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০২ মার্চ ২০২৬
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি/ ছবি: এএফপি (ফাইল)

যে কোনো মূল্যে ইরান নিজেকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় দিনে সোমবার (২ মার্চ) এই মন্তব্য করেন তিনি।

এক্স-এ দেওয়া ইংরেজি পোস্টে আলী লারিজানি লিখেছেন, আমরা যে কোনো মূল্যে নিজেদের ও ছয় হাজার বছরের প্রাচীন সভ্যতাকে তীব্রভাবে রক্ষা করবো। সেই সঙ্গে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য শত্রুদের অনুতপ্ত করিয়ে ছাড়বো।

তিনি আরও জানান, ইসলামিক রিপাবলিক নিজেদের রক্ষায় দৃঢ় অবস্থানে আছে ও যে কোনো আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।